• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৭:৪৭ (03-May-2026)
  • - ৩৩° সে:

ইরানের পাঠানো নতুন ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ট্রাম্প

৩ মে ২০২৬ সকাল ০৭:৫৮:৫০

ইরানের পাঠানো নতুন ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ট্রাম্প

আন্তর্জতিক ডেস্ক: ইরানের পাঠানো নতুন ১৪ দফা প্রস্তাব শিগগিরই পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

২ মে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

Ad
Ad

ট্রাম্প বলেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনা পাঠিয়েছে, তা আমি শিগগিরই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে মনে করি না।

Ad

তিনি আরও বলেন, গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি তারা যা করেছে, তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য দেয়নি।

এর আগে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠায়। এতে যুদ্ধ বন্ধসহ কয়েকটি দাবি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us