• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৬:০২ (03-May-2026)
  • - ৩৩° সে:

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ২

৩ মে ২০২৬ সকাল ১১:৪৩:৩৫

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির ভিভেক বিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

৩ মে রোববার ভোরে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলায়।

Ad
Ad

ঘটনার খবর পেয়ে ভোর প্রায় ৪টার দিকে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Ad

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ভবন থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি পুলিশের শাহদারা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ভেতরে তল্লাশি অভিযান চালানো হয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফরেনসিক টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবনের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেকেই বারান্দা ও জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা বারান্দা দিয়ে অনেককে উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us