• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৪৩:০১ (09-May-2026)
  • - ৩৩° সে:

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

৯ মে ২০২৬ দুপুর ০১:৫৮:২৫

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং বিমানবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ পরীক্ষা পরিচালিত হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ নামে পরিচিত এই ব্যবস্থার প্রথম ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। এটি ভারতের নিজস্বভাবে তৈরি এমন একটি প্রযুক্তি, যা সাধারণ বোমাকেও অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রে রূপ দিতে পারে।

Ad
Ad

প্রতিরক্ষা সূত্রের দাবি, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে অগ্নি-৬ নামে ঘোষণা না করা হলেও এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শ্রেণির। এর পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Ad

বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছেই ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত এ সক্ষমতা পুরোপুরি অর্জন করতে পারলে বিশ্বের প্রায় যে কোনো অঞ্চল তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।

সম্প্রতি এক প্রতিরক্ষা সম্মেলনে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার চেয়ারম্যান সমীর ভি কামাত বলেন, সরকার অনুমোদন দিলেই অগ্নি-৬ কর্মসূচি এগিয়ে নিতে তারা প্রস্তুত। প্রযুক্তিগত প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এরই মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নি-৬ নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে বলা হয়, বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তা আরও শক্তিশালী করবে এবং দেশকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যাবে।

তথ্যসূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us