• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:০১:২২ (19-May-2026)
  • - ৩৩° সে:

ট্রাম্পের পর এবার দুই দিনের সফরে চীন যাচ্ছেন পুতিন

১৯ মে ২০২৬ সকাল ০৮:৪৩:২৬

ট্রাম্পের পর এবার দুই দিনের সফরে চীন যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মাত্র চার দিনের মধ্যেই চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দুই দিনের সফরে আজ চীনে যাচ্ছেন তিনি।

এটি চীনে পুতিনের ২৫তম সফর। পুতিন-জিনপিং বৈঠকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

Ad
Ad

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর নিয়ে আলোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর। এ সফরকে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা।

Ad

বিশ্লেষকদের মতে, অল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের সফর আন্তর্জাতিক কূটনীতিতে চীনের গুরুত্ব আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

রোববার পরষ্পরকে শুভেচ্ছা বার্তা পাঠান শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। বার্তায় জিনপিং বলেন, কৌশলগত অংশীদারত্বের ৩০ বছর পূর্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো-বেইজিং ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। রাশিয়াকে চীন অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, রাশিয়ার তেল ও গ্যাসের অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছে চীন।

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্যমতে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কাছ থেকে ৩৬৭ বিলিয়ন ডলারের জীবাশ্ম জ্বালানি কিনেছে বেইজিং। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও রাশিয়ার ওপর নির্ভরতা বাড়িয়েছে দেশটি।

ট্রাম্প-জিনপিং বৈঠকে বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য ইস্যু গুরুত্ব পায়। তাইওয়ান প্রসঙ্গে জিনপিং সতর্ক করে বলেন, সঠিকভাবে না সামাল দিলে এ ইস্যুতে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পুতিন-জিনপিং বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে তাইওয়ান পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তা। এছাড়া, সাইবেরিয়া-টু গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও আলোচনা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে রাশিয়া থেকে চীনে বছরে অতিরিক্ত ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us