• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে মাঘ ১৪৩২ ভোর ০৪:১৭:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

৬ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৩:৫৫

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক ও প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

Ad

৬ জানুয়ারি মঙ্গলবার এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিবন্ধিত প্রার্থীরা আগামী শনিবার থেকে এসব পদে  আবেদন করতে পারবেন।

Ad
Ad

এমপিওভুক্ত স্কুল-কলেজের ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসার ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩৩টি পদে নিয়োগে এ বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করতে পারবেন শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীরা। শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপলিকেশন সাবমিটের পর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

প্রার্থীরা www.ntrca.gov.bd এবং ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এ দুই ওয়েবসাইটে শূন্যপদের তালিকা ও নিয়োগের শর্তাবলি পাওয়া যাবে।

এনটিআরসিএ বলছে, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর। ২০২৫ সালের ৪ জুন বৈধ নিবন্ধন সনদধারী যেসব প্রার্থীর বয়স ৩৫ বছরের কম, তারা এ নিয়োগের আবেদন করতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন নয়
বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন নয়
৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৫৪









Follow Us