• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৫১:০১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

স্বরাষ্ট্র সচিবকে তলব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক নির্দেশিকা স্থগিত

৬ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৮:৫১

স্বরাষ্ট্র সচিবকে তলব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক নির্দেশিকা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক প্ররক্ষা নির্দেশিকা ২০২৫ তিন‌ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। আদালত সুয়োমটো রুল জারির পাশাপাশি আদেশও দিয়েছেন।

প্ররক্ষা নির্দেশিকা জারির বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল‌ গণিকে তলব করেছেন হাইকোর্ট। তাকে আগামী ১৮ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিতে বলা হয়েছে।

এ সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক প্ররক্ষা নির্দেশিকা ২০২৫ এর মাধ্যমে সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মানির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০








Follow Us