• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৮:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফের শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

১৩ জুন ২০২৫ রাত ০৮:২৪:১০

ফের শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক: হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

Ad

১৩ জুন শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলাটি এজাহার হিসেবে আসে। এ সময় আদালত মামলাটি তদন্ত করে আগামী ২০ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Ad
Ad

এর আগে, গত ১১ জুন মোহাম্মদপুর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সোহেল রানা (৩৮)। 

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে মিছিলে অংশ নেন ভুক্তভোগী সোহেল রানা।

এ সময় শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আহত হন সোহেল রানা। এরপর তিনি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।

এ কারণে মামলা করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us