• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৫:২২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ

৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

৯ ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময় সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us