• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৩:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশের উন্নয়ন তুলে ধরতে সাংবাদিকদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান

২০ জানুয়ারী ২০২৪ রাত ০৮:২৬:২১

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশের উন্নয়ন তুলে ধরতে সাংবাদিকদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশের উন্নয়ন তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

Ad

২০ জানুয়ারি শনিবার ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলয়াতন কক্ষে এক সংবর্ধনা তিনি এ আহ্বান জানান।

Ad
Ad

ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে শহীদ জোবায়েদ আলী মিলয়াতন কক্ষে মন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় ভূমিমন্ত্রী বলেন, একটি ত্রুটিপূর্ণ সংবাদ পরিবেশন হলে দেশের অনেক ক্ষতি হতে পারে।

এসময় তিনি সরকারে উন্নয়নের সংবাদ তুলে ধরার মাধ্যমে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতার কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বি করেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী এজাজ আহাম্মেদ, থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা বাবু সুকান্ত সাহা প্রমুখ।

অনুষ্ঠানে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকসহ ডুমুরিয়ার বিভিন্ন পর্যায়ের সুধিজন উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪


Follow Us