• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩০:৩০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

মাই টিভির ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কুমারখালীতে র‍্যালি

১৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:০৬:১১

মাই টিভির ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কুমারখালীতে র‍্যালি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল মঙ্গলবার সকালে কুমারখালী প্রেসক্লাব থেকে র‍্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসেই শেষ হয়। পরে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মাই টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক বকুল চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম প্রত্রিকার মাহমুদ শরিফ, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার কেএইচ তুহিন আহমেদ, বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, এশিয়ান টিভি প্রতিনিধি পুলক সরকার, মোহনা টেলিভিশন প্রতিনিধি পার্থ সারথী ঘোষ, বার্তা টিভির খান আতাউর রহমান সুজন, দৈনিক লাখো কণ্ঠের সামারুজ্জামান সামুন, চ্যানেল এস প্রতিনিধি  মনোয়ার হোসেন, দৈনিক আমার সংবাদের মাসুদ রানা, দৈনিক সময়ের কাগজের আব্দুস সালাম অন্তর, দৈনিক কুষ্টিয়ার খবরের নায়ন শেখ, দৈনিক মানব কণ্ঠের পলাশ কুমার ঘোষ, দৈনিক প্রতিদিনের সংবাদের বিজয় কুমার, সময়ের কাগজের আঞ্চলিক ব্যুরো প্রধান শাহীন বিশ্বাস, দৈনিক কুষ্টিয়ার দিগন্তের সুমন পারভেজ, দৈনিক গনমুক্তির জাকের আলী শুভ,  দৈনিক মিরর অব বাংলাদেশের মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে মাই টিভির পরিবার এবং দর্শকদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কুমারখালী উলামা পরিষদের সভাপতি মুফতি দেলোয়ার হোসেন মাজহারি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us