• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৬:২৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৮:৪১

কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কলাপাড়া সাংবাদিক ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে কলাপাড়া পৌর শহরের চায়না পার্কে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সুজন মৃধা), কলাপাড়া থানার এসআই মো. মিজানুর রহমান, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. আরিফ শিকদার, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম এবং কলাপাড়া সাংবাদিক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির সিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক শান্তুনু হাওলাদার, অর্থ ও দপ্তর সম্পাদক সুরঞ্জিত রায় শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা এবং সদস্য তুষার হাওলাদার, মো. আরিফসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে কলাপাড়া সাংবাদিক ক্লাবসহ সকল সংবাদকর্মীদের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন। পরে কলাপাড়া তথা দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. ইব্রাহিম খলিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us