• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩২:৩৫ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৮:০৩

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করেই সংবাদ পরিবেশন করতে হবে।

৩ এপ্রিল শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের তথ্য ও সংবাদ প্রচার হচ্ছে, যার অনেকটাই বিভ্রান্তিকর। এ পরিস্থিতিতে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেকিং বাধ্যতামূলক করা জরুরি। অনুমাননির্ভর বা যাচাইবিহীন সংবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

Ad

সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে পেশাগত মানোন্নয়ন ও সমন্বয় আরও জোরদার হবে।

এর আগে সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী ‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি, অতীত সময়ে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের একটি তালিকাও প্রস্তুত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৫:৫৮



নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:২৪







Follow Us