• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৬:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অবশেষে কারামুক্ত হলেন খাদিজা

২০ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৫৪:৪৫

অবশেষে কারামুক্ত হলেন খাদিজা

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জামিনের পর অবশেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২০ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে কারগার থেকে বের হয়েছেন তিনি। দীঘ প্রায় ১৫ মাস পর জামিনে মুক্তি পেলেন খাদিজা।

Ad

তার জামিনের আদেশ ১৯ নভেম্বর রোববার সন্ধ্যার দিকে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।  কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র সুপার মো. শাহজাহান মিয়া জানান, জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তা যাচাই-বাছাই করা হয়। সোমবার ভোরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টার দিকে পরে তার বোন আসলে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

Ad
Ad

এর আগে খাদিজাতুল কোবরাকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর চেম্বার আদালত যে স্থগিতাদেশ দিয়েছিলেন পরে তা আপিল বিভাগ বাতিল করেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষ জামিন বাতিল চেয়ে যে আপিল করেছিলেন তাও খারিজ করেছেন আপিল বিভাগ। ফলে তার হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। এই আদেশের ফলে খাদিজার মুক্তিতে আর বাধা ছিল না।

১৬ নভেম্বর বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ খাদিজার মামলার বিষয়ে আদেশ দেন। আদালতে খাদিজার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বি এম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কোবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। ওই মামলায় গ্রেফতার হয়ে ১৫ মাস ধরে কারাগারে বন্দি ছিলেন খাদিজাতুল কুবরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us