• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:০৩:৫৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৮ জুলাই ২০২৪ বিকাল ০৩:৫৯:৫৩

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি করেছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।’

গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।

এ কর্মসূচির কারণে সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। তাতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০





Follow Us