• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৫২:৫৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সোহরাওয়ার্দীর মহাসম্মেলনে আলেম-ওলামা-শিক্ষার্থীদের ঢল

৫ নভেম্বর ২০২৪ সকাল ১০:১৬:৪৫

সোহরাওয়ার্দীর মহাসম্মেলনে আলেম-ওলামা-শিক্ষার্থীদের ঢল

নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার (৫ নভেম্বর) পূর্বঘোষণা অনুযায়ী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। সম্মেলনে যোগ দিতে ফজরের নামাজের পরপর সেখানে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। এর আগে ঘোষণা দেওয়া হয়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত ও তবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বিনের হেফাজতের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে।

৩ নভেম্বর রোববার এক বিবৃতিতে জানানো হয়, ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, তাবলিগের দুই পক্ষের জন্য ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদ্রাসাভিত্তিক আলেমরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us