• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০১:৩১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ের সাবেক এমপি এমএ মালেক গ্রেফতার

৬ মার্চ ২০২৫ সকাল ০৮:৩৯:৩৩

ধামরাইয়ের সাবেক এমপি এমএ মালেক গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

৫ মার্চ বুধবার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০









Follow Us