• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫৬:১০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নাই: প্রেস সচিব

২৬ জুন ২০২৫ বিকাল ০৪:০২:৫৩

সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নাই: প্রেস সচিব

সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Ad

২৬ জুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এই দাবি করেন তিনি।

Ad
Ad

শফিকুল আলম বলেন, বাংলাদেশের সাংবাদিকদের ফ্রিডম নাই এটা ভুল। আমি মনে করি, দেশে সাংবাদিকতায় এত ফ্রিডম, যা উন্নত বিশ্বেও নাই।

তিনি বলেন, গত ১০ মাসে বর্তমান সরকার সাংবাদিক ও সংবাদমাধ্যমকে কোনো চাপ প্রয়োগ করেনি, কোনো বাধা দেয়নি; যেমনটা আওয়ামী লীগ আমলে ছিল।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, গণমাধ্যমে ১৫ বছর ধরে অরাজকতা চলেছে। ফলে, অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে। ফ্যাসিজম সেই সুযোগ পেয়েছে। অনিয়ম ধরার মূল হাতিয়ার গণমাধ্যম। এটা ঠিক থাকলে জালিয়াতির নির্বাচনগুলো ঠেকানো যেত।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, সংবাদ মাধ্যমের মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক হতে হবে, নন প্রফিট হতে হবে। নয়তো সেখান থেকে স্বাধীন গণমাধ্যম চর্চা সম্ভব না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৮:৩০





ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৭:০৭

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪


ভোট দিলেন তারেক রহমান
ভোট দিলেন তারেক রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০:৫৬

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৩৩


Follow Us