• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৭:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় তিন সমাবেশ ঘিরে মোতায়েন আছে ১৪ হাজার পুলিশ

৩ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৮:০৯

ঢাকায় তিন সমাবেশ ঘিরে মোতায়েন আছে ১৪ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় তিনটি সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ।

Ad

৩ আগস্ট রোববার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

Ad
Ad

তিনি বলেছেন, তিনটি সমাবেশ ঘিরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এর বাইরে সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।

আজ রোববার জাতীয় শহিদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে রাজধানী শাহবাগে সমাবেশের আয়োজন করেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলছে।

এদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘ছাত্র সমাবেশ’ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us