• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৯:০৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল

৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০১:৪২

নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আগামী বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হলেও বিষয়টি শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারের সিদ্ধান্তের আলোকে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকছে। এর পরের দুই দিন সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে টানা কয়েক দিনের ছুটির মধ্যে পড়ছে দেশ, যার প্রভাব পড়বে খুচরা বাণিজ্য ও শপিং কার্যক্রমে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us