• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০২:৫০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম বন্দরে রোববার থেকে আবারও ধর্মঘটের ঘোষণা

৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৩:৫৬

চট্টগ্রাম বন্দরে রোববার থেকে আবারও ধর্মঘটের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার যে চুক্তি প্রক্রিয়া চলমান, তা বাতিল ঘোষণাসহ ৪ দফা দাবিতে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই কর্মসূচি ঘোষণা করেন।

Ad
Ad

তাদের দাবির মধ্যে আরও রয়েছে—চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত শ্রমিক-কর্মচারী নেতাদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং পদে পুনর্বহাল, নেতাদের বিরুদ্ধে মামলাসহ কোনো ধরনের হয়রানি করা থেকে বিরত থাকা।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, কোনো কর্মচারী ধর্মঘট চলাকালে কাজে যাবে না। আন্দোলনে সরকারকে অনেক সময় দিলেও কোনো কাজ হয়নি।

তাই অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের কথা জানান তারা।

এ সময় তারা উল্লেখ করেন, এতদিন আন্দোলন চললেও বন্দরের বহির্নোঙরের কার্যক্রম বন্ধ করা হয়নি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় নতুন ঘোষিত কর্মসূচিতে বহির্নোঙরের পণ্য খালাসও বন্ধ রাখা হবে।

এদিকে, দাবি পূরণের আশ্বাসে গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের দুই দিনের মাথায় আবারও নতুন ঘোষণা এলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us