• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৫:০৮ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনে বড় ধরনের হামলার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩০:৫০

নির্বাচনে বড় ধরনের হামলার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট জঙ্গি হামলার শঙ্কা নেই বলে  জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তবে জঙ্গি হামলার প্রত্যক্ষ হুমকি না থাকলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

Ad

১১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে রাজধানীর শেরে বাংলানগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

Ad
Ad

র‍্যাব মহাপরিচালক বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য র‍্যাবের পর্যাপ্ত জনবল এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, ঝুঁকি কেবল তাদেরই আছে, যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা চালাবে। যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে কিংবা নির্বাচনের দিন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে র‍্যাবের ডিজি জানান, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যদি কেউ নাশকতা বা ভাঙচুর করার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। 

নাগরিকদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটারদের নিরাপত্তার বলয় তৈরিতে র‍্যাবসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যে কোনো গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে তাদের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।  কোনো ধরনের গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সাধারণ মানুষের প্রতি তিনি অনুরোধ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৪১





রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১০



মিমির জন্মদিনে নুসরাতের বিশেষ বার্তা
মিমির জন্মদিনে নুসরাতের বিশেষ বার্তা
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:১১



Follow Us