• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৮:০৭ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২২:৫৮

ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: এ দিনটায় বসন্ত উৎসব এসে মিশে যায় ভালোবাসার রঙে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চারদিকে ভোটের দামামা পেরোতে না পেরোতেই, বসন্ত উৎসব এসেছে ভিন্ন এক আমেজে।

Ad

ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারেও বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘বসন্ত উৎসব’ করছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

Ad
Ad

বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই আয়োজন হলেও এবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে এই উৎসব উদযাপন হচ্ছে।

দলীয় সংগীত, নাচ-গান আর কবিতায় উৎসবকে বরণ করে নিচ্ছে সংস্কৃতি প্রেমীরা। অনেক তরুণীর পরনে হলুদ, বাসন্তী আর কমলা রঙের শাড়ি; মাথায় গাঁদা ফুলের মুকুট। অন্যদিকে ছেলেদের পরনে রঙিন পাঞ্জাবি। ভালোবাসা ও বসন্তের আবেশে এই পোশাকি বৈচিত্র্য যেন ঢাকার যান্ত্রিক চেহারাকে একনিমেষে মুছে দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us