• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ১২:৩৮:১৯ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে: প্রেস সচিব

১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৩৭

নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে পুলিশ তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা বলেন।  

Ad
Ad

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ সকল পর্যবেক্ষক দল নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রস্তাব পেশ করা হয়।

এ সময় প্রেস সচিব বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন থাকায় প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ তৈরি হলো।

শফিকুল আলম জানান, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হওয়ায় বৈঠকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেওয়া হয়। তিনি আরও জানান, উপদেষ্টারা সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের বৈঠকে পতাকাবাহী গাড়ি নিয়ে যোগদান করবেন এবং শপথ শেষে পতাকা ছাড়া গাড়িতে উপদেষ্টাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কী করবেন- দেশে থাকবেন নাকি ফখরুদ্দীনের মতো একেবারে অবসরে যাবেন, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের ডায়েরিতে অবসর বলতে কোনো কিছু নেই। তিনি শেখ হাসিনার সাড়ে পনের বছরে ২০০টি মামলার পরও দেশ ছাড়েননি। ড. মুহাম্মদ ইউনূস একজন গর্বিত বাংলাদেশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us