• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:২২:২৫ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

আগামী ছয় মাসের মধ্যে বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:১২

আগামী ছয় মাসের মধ্যে বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: উত্তরের জেলা লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী স্থলবন্দর স্টেশন থেকে সরাসরি ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

মন্ত্রী বলেন, জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য উন্নয়ন প্রকল্পের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আগামী ২৮ তারিখের মধ্যে এসব প্রকল্পের প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, যাতায়াত ব্যবস্থার উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ট্রেন চালুর পাশাপাশি বন্ধ হয়ে থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু করা, নতুন অর্থনৈতিক জোন স্থাপন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান ও মো. রোকন উদ্দিন বাবুল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us