• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১৭:৪৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন

২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:১৫

দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন

নিজস্ব প্রতিবেদক: সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টন সম্পন্ন হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ দায়িত্ব অর্পণ করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Ad
Ad

প্রজ্ঞাপনের অনুযায়ী, হাবিবুর রশিদ এমপিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মো. রাজিব আহসান এমপিকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

Ad

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন শাখা) অজিত দেবের সই করা আদেশে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর দফতর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

আদেশের অনুলিপি ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us