• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:১০:২৭ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবেদন প্রকাশ

১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৪৪

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

১ মার্চ রোববার অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

প্রকাশিত তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।

Ad

এসব অনিয়মের প্রেক্ষিতে প্রায় ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৯০ কোটি টাকার সমান। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের তাগিদ দেওয়া হয়েছে।

ডিআইএ জানিয়েছে, ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা তাদের নিজস্ব ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রংপুর আলুর বাজারে ধস, হতাশ কৃষক
রংপুর আলুর বাজারে ধস, হতাশ কৃষক
১ মার্চ ২০২৬ রাত ০৮:১৪:৫২






জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৩৮


Follow Us