• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:২৯:৪০ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি খাতে অস্থিরতা, বিপিসির ১২ কর্মকর্তাকে রদবদল

৯ মার্চ ২০২৬ সকাল ০৮:০৭:৪৫

জ্বালানি খাতে অস্থিরতা, বিপিসির ১২ কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেল ব্যবস্থাপনা ঘিরে প্রশাসনিক কার্যক্রম আরও সক্রিয় করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এ বড় ধরনের রদবদল করা হয়েছে।

৮ মার্চ রোববার সংস্থাটির এক অফিস আদেশে ১২ জন কর্মকর্তাকে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়।

Ad
Ad

আদেশ অনুযায়ী, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবেও দায়িত্ব পালন করবেন। বাণিজ্য ও অপারেশন বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মণিলাল দাশকে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

Ad

অর্থ বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে বাণিজ্য ও অপারেশন বিভাগে বদলি করা হয়েছে। বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর কবিরকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-মহাব্যবস্থাপক শাহরিয়ার মোহাম্মদ রাশেদকে বণ্টন ও বিপণন বিভাগ থেকে সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ব্যবস্থাপক ইসতিয়াক হোসেনকে হিসাব/ফান্ড হিসাব বিভাগ থেকে বণ্টন ও বিপণন বিভাগে বদলি করা হয়েছে। ব্যবস্থাপক বদরুল ইসলাম ফকিরকে বণ্টন ও বিপণন বিভাগ থেকে নিরীক্ষা বিভাগে এবং ব্যবস্থাপক আল-আমীনকে নিরীক্ষা বিভাগ থেকে হিসাব/ফান্ড বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা শিশির আইচকে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগে বদলি করা হয়েছে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর লিগ্যাল অ্যান্ড এস্টেট বিভাগের আবু নোমান মুহাম্মদ মঈন উদ্দীন শিবলীকে বিপিসিতে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে কনিষ্ঠ কর্মকর্তা গোলাম রব্বানীকে নিরীক্ষা বিভাগ থেকে সংস্থাপন শাখায় বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বদলি, পদায়ন ও সংযুক্ত হওয়া কর্মকর্তাদের সোমবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us