লক্ষ্মীপুর প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিগত ১৭ বছরের জঞ্জাল, আবর্জনা-বর্জ্য আমাদের পরিষ্কার করতে হবে।
১৩ মার্চ শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াপদা খাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, যেহেতু আমরা এখন নির্বাচিত সরকারে আছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে সকল ডিপার্টম্যান্টের সাথে সমন্বয় করে নদী খাল দখলমুক্ত করবো। আমরা জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে দেশ প্রেমিক সরকার হিসেবে প্রতিষ্ঠা পেতে সকলের সহযোগিতা চাই।

মন্ত্রী এ্যানি আরও বলেন, বিভিন্ন স্থানে খাল-নদী দখল ও দূষনের ফলে বর্ষায় স্থায়ী জলাবদ্ধতায় জনদুর্ভোগ বাড়ে। শুষ্ক মৌসুমে ইরিগেশন ও সবজি আবাদে পানি শুন্যতায় বিপাকে পড়েন কৃষক। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময়ে এসব চিন্তায় খাল খনন করেছেন। কৃষি উৎপাদন ও মাছ চাষ বৃদ্ধি পেয়ে দেশের মানুষ সুফল পেয়েছেন। আমরা আবার সেই কর্মসূচি হাতে নিয়েছি।
আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা সফল হবো।
এসময় উপস্থিত ছিলেন মহা পরিচালক মোহাম্মদ এনায়েত উল্যাহ, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available