• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সকাল ১০:০২:১১ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাবি ভিসি ভদ্র-যোগ্য, তাকে কাজে লাগানোর সুযোগ আছে: শিক্ষামন্ত্রী

১৫ মার্চ ২০২৬ সকাল ০৮:১৫:০১

ঢাবি ভিসি ভদ্র-যোগ্য, তাকে কাজে লাগানোর সুযোগ আছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘ঢাবি ভিসি একজন জেন্টলম্যান (ভদ্র) ও কোয়ালিফায়েড (যোগ্য) ব্যক্তি। আমি মনে করি, তাকেও আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগানোর সুযোগ রয়েছে।’

Ad
Ad

১৪ মার্চ শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রীর আয়োজনে এ মতবিনিময়ে অংশ নেন শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।

Ad

ঢাবি উপাচার্যের পদত্যাগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি, কিন্তু অ্যাকসেপ্ট (গৃহীত) করিনি। শুধু দরখাস্তটি নিয়েছি, তাকে এখনও জানানো হয়নি যে এটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে কি না। যতক্ষণ পর্যন্ত আমি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত বিষয়টি খোলা থাকবে।’

গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে ওই পদত্যাগপত্র দেন তিনি। ওই সময় শিক্ষামন্ত্রীও ফুলের তোড়া দিয়ে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
১৫ মার্চ ২০২৬ সকাল ০৯:২৮:৩৮



ব্রহ্মপুত্র নদ বাঁচাতে প্রতিবাদ
ব্রহ্মপুত্র নদ বাঁচাতে প্রতিবাদ
১৫ মার্চ ২০২৬ সকাল ০৯:০২:০৭








Follow Us