• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ১১:০৯:২৫ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদে মেট্রোরেল চলাচল নিয়ে সিদ্ধান্ত জানালো কর্তৃপক্ষ

১৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৬:১৮

ঈদে মেট্রোরেল চলাচল নিয়ে সিদ্ধান্ত জানালো কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৭ মার্চ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি মেট্রোরেল চলাচল শুরু হবে।

Ad

চাঁদ দেখা সাপেক্ষে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে ২১ মার্চ। 
সম্ভাব্য এই তারিখ বিবেচনায় নিয়ে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটিসহ এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us