• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ১১:০৯:৫৭ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

ফেব্রুয়ারিতে ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

১৭ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:১৪

ফেব্রুয়ারিতে ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমনে দেশজুড়ে সাঁড়াশি অভিযান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় ১৪৩ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।

দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক স্বাক্ষরিত এক নথিতে জানানো হয়, জব্দকৃত সম্পদের মোট মূল্য ১৪২ কোটি ৭৭ লাখ ২৬ হাজার ৪১০ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৭০ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৮০৯ টাকা।

Ad
Ad

দুদক সূত্রে জানা যায়, আদালতের ২৯টি আদেশের মাধ্যমে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৫৬ দশমিক ৫৮৯১ একর জমি, ১৪টি বহুতল ভবন, ২৮টি ফ্ল্যাট, ১২টি প্লট, একটি বাড়ি, দুটি টিনশেড ঘর, একটি খেলার মাঠ, একটি স্কুল এবং দুটি দোকান।

Ad

অন্যদিকে জব্দকৃত অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ছয়টি বিলাসবহুল গাড়ি, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব সম্পদ সরকারের জিম্মায় থাকবে এবং মালিকরা ব্যবহার বা হস্তান্তর করতে পারবেন না।

এছাড়া আর্থিক খাতে বড় ধরনের অবরোধ আরোপ করেছে দুদক। আদালতের ১৫টি আদেশে ১৪৪টি ব্যাংক ও সঞ্চয়ী হিসাব ফ্রিজ করা হয়েছে, যেখানে বর্তমানে প্রায় ৫৯ কোটি ৯২ লাখ টাকা জমা রয়েছে। পাশাপাশি বিনিয়োগ, সঞ্চয়পত্র, শেয়ার, এফডিআর, বিও হিসাব, প্রাইজবন্ড ও বীমা পলিসিও এই অবরোধের আওতায় এসেছে।

বিশেষ এ অভিযানে একটি ফেসবুক অ্যাকাউন্টসহ একাধিক ক্রেডিট কার্ড ও ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। দুদক কর্মকর্তাদের মতে, দুর্নীতির অর্থ ডিজিটাল মাধ্যমে পাচার বা গোপন করার প্রবণতা ঠেকাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির অংশ হিসেবে আগামী দিনগুলোতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে দুদক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us