• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৯:২১ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:০৫

বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

Ad
Ad

সভায় সারাদেশ থেকে প্রাপ্ত শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য বিশ্লেষণ করে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে কবে পালিত হবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

Ad

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

চাঁদ দেখার তথ্য সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে নির্দিষ্ট কয়েকটি টেলিফোন নম্বর চালু রাখা হয়েছে। নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

সারা দেশের মানুষের দৃষ্টি এখন এই সভার দিকে, যেখান থেকে আসবে পবিত্র ঈদুল ফিতরের চূড়ান্ত ঘোষণা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লাউ শাক আর পানি দিয়েই ইফতার জহুরুলের
লাউ শাক আর পানি দিয়েই ইফতার জহুরুলের
১৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৮:৩৫









Follow Us