• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ রাত ১০:২৪:৩৯ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

১৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৫২

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২১ মার্চ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। ফলে ২০ মার্চ শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।

১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

Ad
Ad

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। ফলে শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

Ad

ঈদের তারিখ নির্ধারিত হওয়ায় রাজধানীসহ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। নাড়ির টানে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে এবং শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ।

এদিকে জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের প্রধান ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us