নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আবহাওয়া প্রতিকূল হলে বা অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিকল্প প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।


বায়তুল মোকাররমে ৫টি জামাত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে- সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে।

গুরুত্বপূর্ণ স্থানগুলোর জামাতের সময়সূচি
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা: সকাল ৮টা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ: সকাল ৮টা ও ৯টা
পুরান ঢাকা ও অন্যান্য এলাকা
মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ: সকাল ৭টা
ধূপখোলা ময়দান (গেন্ডারিয়া), ঢাবি খেলার মাঠ, দক্ষিণ মুগদা: সকাল সাড়ে ৭টা
মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, তিতুমীর কলেজ মাঠসহ বিভিন্ন স্থানে: সকাল ৮টা
নারিন্দা, জুরাইন, দক্ষিণ মুগদা: সকাল সাড়ে ৮টা
রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭টি জামাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ২৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
এবার রাজধানীতে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদের জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available