• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৪২:১৬ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

হাইটেক পার্ক উন্নয়নে বাড়বে কর্মসংস্থান: আইসিটি মন্ত্রী

২২ মার্চ ২০২৬ রাত ০৯:৪০:১৮

হাইটেক পার্ক উন্নয়নে বাড়বে কর্মসংস্থান: আইসিটি মন্ত্রী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, হাইটেক পার্ক উন্নয়নের মাধ্যমে দেশের যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

২২ মার্চ রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

মন্ত্রী বলেন, সরকার প্রতিটি উপজেলায় আইটি ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদেশিক সহযোগিতায় হাইটেক পার্ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে, যা তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার খুলে দেবে।

Ad

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন সামাজিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান তার মধ্যে উল্লেখযোগ্য। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়সহ এলাকার অবকাঠামোগত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২







Follow Us