• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৮:৩৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো

২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো

নিজস্ব প্রতিবেদক: দেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

২৪ মার্চ মঙ্গলবার নতুন এ মূল্য ঘোষণা করা হয়।

জানা গেছে, দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে একই দিন ভার্চুয়াল মাধ্যমে জরুরি সভা করে বিইআরসি। সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।

সভায় উপস্থিত এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২৪ মার্চ মধ্যরাত থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us