নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮২ কোটি ৮০ লাখ বা ২.৮২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দৈনিক গড় হিসাব করলে প্রায় ১২ কোটি ৩০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছে ২৬৩ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।


চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছরের ব্যবধানে ১৯.৭০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে প্রবাসীরা আত্মীয়-স্বজনকে বেশি অর্থ পাঠিয়েছেন। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে।

পূর্ববর্তী মাসগুলোর রেমিট্যান্সের পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড হিসেবে ধরা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available