• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৫২:৫৭ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে টানা তিন দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

২৬ মার্চ ২০২৬ সকাল ০৮:৫৫:২৪

আজ থেকে টানা তিন দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও টানা তিন দিনের ছুটির সুযোগ পেলেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ বৃহস্পতিবার একদিনের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ছুটি উপভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

Ad
Ad

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের দীর্ঘ ছুটি ছিল। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সেই ছুটি শেষে ২৪ মার্চ থেকে অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

Ad

তবে মাত্র কয়েক দিনের ব্যবধানেই আবারও টানা ছুটির সুযোগ আসায় সরকারি চাকরিজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us