• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ রাত ০৮:২২:৫৪ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সাইয়েদ আব্দুল্লাহ

২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৭:৩৩

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সাইয়েদ আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।

২ এপ্রিল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে গ্রেড-২ পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

Ad

উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাইয়েদ বিন আব্দুল্লাহকে অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us