• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১৬:০৭ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

৩০ উপজেলায় হাম টিকা কার্যক্রম শুরু রোববার: স্বাস্থ্যমন্ত্রী

৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৪:২৪

৩০ উপজেলায় হাম টিকা কার্যক্রম শুরু রোববার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রকোপ বৃদ্ধির কারণে ৫ এপ্রিল রোববার সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

৪ এপ্রিল শনিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

Ad
Ad

মন্ত্রী বলেন, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরসহ মোট ১৮টি জেলার ৩০টি উপজেলা এই বিশেষ কার্যক্রমের জন্য নির্বাচিত হয়েছে। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি, সেখানেই জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Ad

টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সকল শিশুকে হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী, অসুস্থ শিশুরাই ভিটামিন-এ ক্যাপসুল পাবেন।

মন্ত্রী আরও বলেন, যারা ইতিপূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারা এই বিশেষ কার্যক্রমেও অংশ নিতে পারবেন। একাধিকবার টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কদমতলীতে কারখানায় আগুন : ৫ মরদেহ উদ্ধার
কদমতলীতে কারখানায় আগুন : ৫ মরদেহ উদ্ধার
৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২১:৫৮


সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৪:৫৮

জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেন ১০টা-৩টা
জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেন ১০টা-৩টা
৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১২:২৯





Follow Us