• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫৮:৪৩ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানি মন্ত্রী

৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫২:৪৮

দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

৭ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

মন্ত্রী বলেন, বর্তমানে মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ মেট্রিক টন এবং পেট্রোল রয়েছে ১৬ হাজার মেট্রিক টন।

Ad

তিনি আরও জানান, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে তেল সংগ্রহ অব্যাহত রেখেছে। 
পাশাপাশি অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে। গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, মূল্য সমন্বয়ের একটি নিয়মিত প্রক্রিয়া রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে তেলের দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের সৌদি আরবে ইরানের হামলা
ফের সৌদি আরবে ইরানের হামলা
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০১:১৯



জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ
জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৫:১২


‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:২১




Follow Us