• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:১৮:২৬ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

জাটকা নিধনে কারেন্ট জালের ব্যবহার বেড়েছে: প্রাণিসম্পদমন্ত্রী

৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪২:৪০

জাটকা নিধনে কারেন্ট জালের ব্যবহার বেড়েছে: প্রাণিসম্পদমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: জাটকা নিধনে কারেন্ট জালের ব্যবহার গত এক দশকে উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় জাতীয় মৎস্য সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Ad
Ad

মন্ত্রী বলেন, জাল তৈরির কারখানাগুলোকে শুধুমাত্র বৈধ জাল উৎপাদনের অনুমোদন দেওয়া হলেও কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে কারেন্ট জাল তৈরি করছে। এসব জালের ব্যবহার বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Ad

তিনি আরও বলেন, সারা বিশ্বে ইলিশের জন্য বাংলাদেশের বিশেষ পরিচিতি রয়েছে। এ কারণে সরকার বছরে ২০ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

নদী দূষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি দেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো মূল্যে নদী দূষণ প্রতিরোধে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পাবনায় অজ্ঞাত ব্যক্তির এক পা উদ্ধার
পাবনায় অজ্ঞাত ব্যক্তির এক পা উদ্ধার
৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৭:০৮




এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গেছেন
এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গেছেন
৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৯:২৫




Follow Us