নিজস্ব প্রতিবেদক: দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন উপসর্গ নিয়ে এবং ৪ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
১২ এপ্রিল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২৮ শিশু।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে নতুন করে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত দেশে মোট হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। আর সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ২২৫ শিশু।
এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন। তবে হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে বিপুলসংখ্যক শিশু, যা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available