• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:০৬:১৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

আগামী সপ্তাহে খুলতে পারে ভারতের ভিসা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০০:০০

আগামী সপ্তাহে খুলতে পারে ভারতের ভিসা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালু করার বিষয়ে আগামী সপ্তাহে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

১৩ এপ্রিল সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করার বিষয়ে ভারত নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ইতিবাচক মনোভাব বজায় থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে যাবে।

তিনি আরও জানান, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত রাখায় ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনায় রয়েছে এবং এ নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে নয়াদিল্লি যান। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us