• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১৯:৩৯ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। একজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর তিন জন উপকমিশনারকে অভ্যন্তরীণভাবে স্থানান্তর করা হয়েছে।

২২ এপ্রিল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

Ad
Ad

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি ও সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

Ad

এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট হিসেবে এবং টাঙ্গাইল পিটিসির বর্তমান কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ডিআইজি করা হয়েছে। তার স্থলে হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকেও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর একটি বড় অংশ সিলেট মহানগর পুলিশকে ঘিরে। সেখানে হাইওয়ে পুলিশের এসপি মুহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ শাখার এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিবিআইয়ের এসপি মো. আকতার হোসেন এবং এপিবিএনের এসপি শাহরিয়ার আল মামুনকে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ একাডেমি সারদার এসপি এলিজা শারমীনকে এপিবিএনে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মোহাম্মদ শাহজাহান মিয়াকে বিশেষ শাখায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যান্যদের মধ্যে পুলিশ অধিদপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকমে, একই দপ্তরের এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং পুলিশ টেলিকমের মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া রংপুরের এসপি মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে এবং এপিবিএনের এসপি মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ডিএমপি কমিশনারের কার্যালয় থেকেও পৃথক চিঠির মাধ্যমে তিন উপকমিশনারের অভ্যন্তরীণ রদবদল নিশ্চিত করা হয়েছে। ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, পিওএম দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাহমুদুল কবীরকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, এইচআরডি বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগে এবং ট্রাফিক অ্যাডমিন বিভাগের উপকমিশনার মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯







Follow Us