• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:৫২ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার প্রত্যাশা বাংলাদেশের

২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩০:২৮

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার প্রত্যাশা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ সরকার।

২৬ এপ্রিল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

Ad
Ad

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফ্লোরিডায় এক তরুণ ও এক তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে তরুণের মরদেহ উদ্ধার করা হলেও তরুণীর মরদেহ এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় বাংলাদেশ সরকার বাংলাদেশ মিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)সহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

Ad

প্রতিমন্ত্রী জানান, নিহতদের পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া যেমন ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। এ কাজে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহায়তা করছে। অপরদিকে নিখোঁজ বৃষ্টির বিষয়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনে এটাই বাংলাদেশের প্রত্যাশা।

এ সময় ভারতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর নেতাদের বাংলাদেশ বিষয়ক মন্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিভিন্ন মন্তব্য আসতেই পারে, তবে এসবকে গুরুত্ব দিয়ে মূল কাজ থেকে বিচ্যুত হওয়া ঠিক নয়।

এছাড়া হরমুজ প্রণালি অতিক্রমরত বাংলাদেশি জাহাজ জয়যাত্রা প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত সব জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছাবে।

আফ্রিকা সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সেনেগাল ও অ্যাঙ্গোলার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা ও যোগাযোগ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:১৩

হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৫৩

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের
নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১০:২৭


তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৬:১৭






Follow Us