• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে বৈশাখ ১৪৩৩ রাত ০২:৪২:০৪ (09-May-2026)
  • - ৩৩° সে:

আগামী সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎমন্ত্রী

২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৪:০৬

আগামী সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

২৭ এপ্রিল সোমবার দুপুরে রাজধানীর গুলশানে চতুর্থ বাংলাদেশ চায়না রিনিবল এনার্জি ফোরাম শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

Ad
Ad

মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায়। আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে। কমে আসবে লোডশেডিং।

Ad

তেলের আমদানি খরচ ২ বিলিয়ন ডলার বেড়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি।

আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক সুবিধা দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us