• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:০৩ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

দল-মত নির্বিশেষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২০:০২

দল-মত নির্বিশেষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

Ad
Ad

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন স্বাধীনভাবে ধর্মীয় রীতি-নীতি পালন করতে পারে এবং নিজ নিজ অধিকার ভোগ করতে পারে এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তোলাই সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না।’

Ad

তিনি আরও বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কোনো ইচ্ছা সরকারের নেই এবং অতীতেও তা করা হয়নি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি সবাই সমান অধিকার ভোগ করবে এটাই সরকারের নীতি।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে বিশ্বাসী-অবিশ্বাসী সকল নাগরিক সমানভাবে বসবাস করতে পারবে। ‘এই স্বাধীন বাংলাদেশ আমাদের সবার।’

বাংলাদেশি জাতীয়তাবাদকে সরকারের রাজনৈতিক দর্শন উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দর্শনই দেশের সব ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর সহাবস্থান নিশ্চিত করতে পারে। তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, কেউ যেন নিজেদের সংখ্যালঘু মনে না করেন।

বক্তব্যের শুরুতে বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যা না বলা এবং মাদক থেকে বিরত থাকা এই নীতিগুলো মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় আইন মেনে চলার পাশাপাশি নাগরিকরা নিজ নিজ ধর্মীয় নির্দেশনা অনুসরণ করলে একটি মানবিক রাষ্ট্র ও সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮





দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:০১




যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


Follow Us