• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:২১:১৫ (04-May-2026)
  • - ৩৩° সে:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বন্ধ কারখানা নিয়ে আলোচনা

৪ মে ২০২৬ দুপুর ১২:৫৫:০৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বন্ধ কারখানা নিয়ে আলোচনা

ডেস্ক রিপোর্ট: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানাগুলোর পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ৪ মে সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad

বৈঠকে বন্ধ থাকা বস্ত্র ও পাট কারখানাগুলো পুনরায় চালু করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাতটির সামগ্রিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us