• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২৭:৪৭ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

মালয়েশিয়ায় শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত খোলার আহ্বান প্রধানমন্ত্রীর

২২ জুন ২০২৬ দুপুর ১২:০৭:৪৮

মালয়েশিয়ায় শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত খোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ২২ জুন সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।

তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি এবং শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দুই পক্ষই একমত হয়েছে যে নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এটিকে আরও স্বচ্ছ, ন্যায্য ও ব্যয়-সাশ্রয়ী করতে হবে।

এদিকে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট অবস্থান ও অভিন্ন লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের শ্রমিক প্রয়োজন। তবে একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা। কোনোভাবেই শ্রমিকদের শোষণ বা অনিয়মিত প্রক্রিয়ায় ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না।’

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে এবং অতিরিক্ত চাপ ও অনিয়ম বন্ধে দুই দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে উভয় দেশের প্রয়োজন পূরণ হয় এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে। 

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us